উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা: বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪

বিএনপি আগামী উপজেলা নির্বাচনে দলের কোনও নেতাকর্মীকে অংশ না নিতে নির্দেশনা দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমি বিএনপির সবপর্যায়ের নেতাকর্মীদের জানাচ্ছি, আগামী উপজেলা নির্বাচনে কোনও নেতাকর্মী অংশ নিতে পারবেন না। যদি কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা তিনটায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘দলের প্রাথমিক সদস্য আছেন, তারাও নির্বাচন করতে পারবেন না। আর সাংগঠনিক ব্যবস্থার মধ্যে বহিষ্কার, সাময়িক বহিষ্কার সবই আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘ভোটাধিকার বঞ্চিত জনগণের ক্ষোভ যে তীব্র আকার ধারণ করেছে তা আপনি (শেখ হাসিনা) টের পাচ্ছেন না। ক্ষমতার মোহমায়ায় আপনি কোনও কিছু উপলব্ধি করতে পারছেন না।’

প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘তিনি (নূরুল হুদা) দেশের নির্বাচনি ব্যবস্থাকে কবর দিয়েছেন। তিনি আইনকানুন নিয়মনীতির ধার ধারছেন না।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অনেকে।

/এএইচআর/এআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের