কৃষকের ধান পুড়িয়ে ফেলা দেশের জন্য অশনি সংকেত: মোশাররফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ১৪:০৫আপডেট : ২৭ মে ২০১৯, ২১:২২

খন্দকার মোশাররফ হোসেন (ফাইল ছবি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ধানের মূল্য না পেয়ে অনেক কৃষক জমিতে আগুন দিয়ে ধান পুড়িয়ে ফেলছেন। এটা দেশের জন্য অশনি সংকেত। এটাকে ছোট করে দেখার কোনও সুযোগ নেই। কিন্তু সরকার কৃষকের সমস্যাকে পাশ কাটিয়ে যাচ্ছে ও অবহেলা করছে।’

শুক্রবার (১৭ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘দেশের মানুষ এখন নিরাপদে নেই। আজকে মানুষের মধ্যে কোনও শান্তি নেই। কারণ, দেশে গণতন্ত্র নেই। গায়ের জোরে সরকার পরিচালিত হচ্ছে। দেশের কৃষকরা তাদের উৎপাদিত ধানের মূল্য পাচ্ছেন না। মূল্য না পাওয়ার কারণের তারা পাকা ধান জমিতে পুড়িয়ে ফেলছেন। এটা দেশের জন্য অশনি সংকেত। কেননা, আমাদের দেশ কৃষিনির্ভর। ভাত হচ্ছে আমাদের প্রধান খাদ্য। সেই দেশের কৃষকরা পাকা ধান পুড়িয়ে দিচ্ছেন, এটা ছোট করে দেখার সুযোগ নেই।’

দেশে ২৫ থেকে ৩০ লাখ টন ধান মজুত আছে, খাদ্যমন্ত্রীদের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সরকার বলছে খাদ্য মন্ত্রণালয় কিছু চাল বিদেশে রফতানি করার চেষ্টা করছে। অন্যদিকে, আবার দেখা যাচ্ছে, সরকার চাল আমদানি করছে। এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে। কৃষকদের কাছ থেকে যদি বেশি দামে ধান কেনা হতো, তাহলে তারা পুড়িয়ে ফেলতেন না।’

মোশাররফ হোসেন অভিযোগ করেন, ‘আপনারা বলছেন দেশে খাদ্য মজুত বেশি আছে, তাহলে আমদানি করা হচ্ছে কেন? গুঞ্জন আছে, যারা বাংলাদেশ থেকে টাকা পাচার করতে চাচ্ছে, তাদের সুযোগ করে দেওয়ার জন্য ধান-চাল আমদানির কথা বলা হচ্ছে।’

বিএনপির স্ত্রায়ী কমিটির এই সদস্য বলেন, ‘খালেদা জিয়া কোনও দুর্নীতির জন্য নয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন। বর্তমান প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এটাই প্রমাণিত যে, আইনের মাধ্যমে নয়, বর্তমান সরকার তাকে কারাগারে রেখেছে।'

অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন—রাঙ্গামাটির মৈত্রী বৌদ্ধ বিহারের সদস্য কৌণ্ডণ্য ভিক্ষু, পাঞ্চা বংশ ভিক্ষু, সুশীল বড়ুয়া, জন গোমেজ ও জিয়া পরিষদের নেতা সুভাষ চন্দ্র চাকমা।

বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান প্রমুখ।

 

 

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস