জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৯, ১৪:২১আপডেট : ২৭ মে ২০১৯, ২০:২৪

জেলা প্রশাসককে স্মারকলিপি দিলো বিএনপি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা জেলা বিএনপি সভাপতি দেওয়ান সালাউদ্দিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বিএনপি দাবি করে, বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। উৎপাদিত মূল্যের চাইতে ৩০০ টাকা কমে প্রতিমণ ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা পাকা ধানে আগুন, মই ও সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ করছেন।

বিএনপির স্মারকলিপি বিএনপি আরও দাবি করেছে,  টাকা যাচ্ছে সরকারের আনুকূল্য পাওয়া মধ্যস্বত্বভোগীদের পকেটে। কিন্তু এ নিয়ে সরকারের কোনও মাথাব্যথা নেই। ধানের দাম কমার জন্য সরকারের উদাসীনতা দায়ী। সরকারের গণবিরোধী নীতির কারণে কৃষক ধানের ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষককে রক্ষা করতে না পারলে দেশে দুর্যোগ নেমে আসবে এবং ১৭ কোটি মানুষ না খেয়ে মরবে।

পাটকল শ্রমিকদের বিষয়ে স্মারকলিপিতে বলা হয়, তাদের অনাহারে অর্ধহারে দিন কাটছে। তাদের সব ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানায় বিএনপি।

/এএইচআর/এসটি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের