দেশে গজব নেমে এসেছে: সে‌লিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৯, ১৫:৪২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:৫৬

প্রতিবাদ সভায় সেলিমা রহমান দেশে গজব নেমে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেন, ‘আজ দেশে গজব নেমে এসেছে। আমি মনে করি, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। কারণ, দেশের জনগণ ভালো নেই। অন্যায় অত্যাচার সহ্য করতে করতে অতিষ্ঠ হ‌য়ে প‌রে‌ছে। এজন্যই ওপর থে‌কে গজব নে‌মে এসে‌ছে।’

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের চেতনা বাংলাদেশ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা বলেন, ‘দেশে ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকারের কিছুই যায় আসে না। যার কারণে স্বাস্থ্যমন্ত্রী তার পরিবারের সঙ্গে মালয়েশিয়ায় ঘুরতে যায়। দেশি ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা গেলে তার কিছু যায় আসে না। কারণ, এই সরকার জবাবদিহিতার সরকার না। মানুষের ভোটে নির্বাচিত সরকার না। তাই দেশে মৃত্যুর মিছিল হলেও এ সরকারের কিছু মনে হয় না।’

তিনি বলেছেন, ‘ঈদের আগে খালেদা জিয়াকে মুক্তি দিন। তা না হলে দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি হবে তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। বাংলাদেশে বর্তমানে অস্থিরতা, গুম, খুন, ধর্ষণ ও ক্ষমতার অপব্যবহার চলছে। ক্ষমতার অপব্যবহার এমন পর্যায়ে নিয়ে গেছে যে একজন মানুষ মারা গেলেও তাদের কিছু যায় আসে না।’

‌চেতনা বাংলাদেশের সভাপতি শামীম রহমানের সভাপতিত্বে, প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম