ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৪

ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের নিষেধাজ্ঞা ছাত্রদলের কাউন্সিলের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একইসঙ্গে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার ভারপ্রাপ্ত সিনিয়র ৪র্থ সহকারী জজ ফারজানা আক্তার এ আদেশ দেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী কল্যাণ কুমার সিংহ।

প্রসঙ্গত, আগামী ১৪ সেপ্টেম্বর  ছাত্রদলের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বেঞ্চ সহকারী  বলেন, ‘অস্থায়ী নিষেধাজ্ঞাসহ সাত দিনের মধ্যে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।’

বৃহস্পতিবার ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছেন।

এছাড়া, ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ জারির  বিষয়ে যোগাযোগ করা হলে আমানউল্লাহকে পাওয়া যায়নি। ছাত্রদলের নেতারা জানান, বৃহস্পতিবার থেকেই আমানকে পাওয়া যাচ্ছে না।

এদিকে, ছাত্রদলের কাউন্সিল আয়োজনে নিষেধাজ্ঞার আদেশ নিয়ে জরুরি বৈঠকে বসেছে বিএনপি, ছাত্রদল ও কাউন্সিলের প্রার্থীরা।  রাত সাড়ে নয়টা পর্যন্ত  এ প্রতিবেদন লেখার সময় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কোর্টের আদেশের কপি পৌঁছায়নি।

জানতে চাইলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বিএনপি নেতা ফজলুল হক মিলন বলেন, ‘আমরা এখনও আদেশ হাতে পাইনি।  তবে বলতে পারি, এটি সরকারের ষড়যন্ত্র। ছাত্রদলের কাউন্সিল বন্ধ করার ষড়যন্ত্র, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র।’ বিস্তারিত প্রতিক্রিয়া আদেশের কপি পাওয়ার পর দেবেন বলেও তিনি জানান।

/টিএইচ/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী