জামিন পেলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে: পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০১৯, ২০:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ০০:০৬

খালেদা জিয়াকে দেখার পর সাংবাদিকদের ব্রিফ করছেন তার বোন সেলিমা ইসলাম চিকিৎসকরা নিয়মিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এলেও সুচিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার বোন বেগম সেলিমা ইসলাম। তিনি বলেন, ‘জামিন পেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়া হবে।’ বুধবার (১৩ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বাংলা ট্রিবিউনকে জানান, বেগম সেলিমা ইসলামসহ তার পরিবারের কয়েকজন বিকাল সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিমা ইসলাম।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে সেলিমা ইসলাম বলেন, ‘তার শরীর ভালো না, হাতের আঙুলগুলো বেঁকে গেছে। পায়ের আঙুল বেঁকে গেছে প্রায়, অসম্ভব ব্যথা অনুভব করছেন। উঠে দাঁড়াতে পারছেন না, সোজা হয়ে বসতে পারছেন না—এই অবস্থা তার। তার উন্নত চিকিৎসা দরকার।’

সেলিমা ইসলাম বলেন, ‘চিকিৎসকরা নিয়মিত আসছেন। কিন্তু তার চিকিৎসার কোনও উন্নতি হয়নি। খালেদা জিয়ার হাত-পা বেঁকে যাচ্ছে, হাতের আঙুল দিয়ে সে নিজে তুলে খেতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না।’

এক প্রশ্নের জবাবে সেলিমা ইসলাম বলেন, ‘যদি তার (খালেদা জিয়ার) জামিন হয়, নিশ্চয় তিনি বিদেশে যাবেন। আমরা তো চাচ্ছি তাকে বিদেশে পাঠাতে। কারণ, তার যে অবস্থা হয়েছে, উঠে দাঁড়াতে পারছেন না, তিনি নিজের হাতে তুলে খেতে পারেন না।’

শামসুদ্দিন দিদার জানান, স্বজনদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দারসহ পরিবারের ৫ জন সদস্য।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান