ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে ভাসানী ছিলেন আলোকবর্তিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৯, ১৩:৪৮আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১৪:১১

মওলানা ভাসানী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মজলুম জননেতা মওলানা ভাসানী ছিলেন প্রদীপ্ত আলোকবর্তিকা।’ মওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৬ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বাণীতে মির্জা ফখরুল বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, লাতিন  আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তিনি ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ। মওলানা ভাসানী মজলুমের বন্ধু, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর।
এর আগে, ১১ নভেম্বর ভাসানীর মৃত্যুবার্ষিকী উদযাপনে একটি কমিটি করে বিএনপি। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সদস্য সচিব করা হয়েছে কমিটিতে। ওই কমিটির একাধিক সদস্য জানান, ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন আয়োজন করা হবে। এরমধ্যে থাকবে সেমিনার, আলোচনা সভা ও সমাধি জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি।
প্রসঙ্গত, মওলানা  ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মারা যান ১৯৭৬ সালের ১৭ নভেম্বর।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
পাটওয়ারী-আম্মারকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির
সর্বশেষ খবর
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
সৌদি আরবের বাদশাহকে জামায়াত আমিরের চিঠি, কী লিখলেন 
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
তারেক রহমানের সঙ্গে জাতিসংঘে সাইডলাইন বৈঠক হাইতির প্রধানমন্ত্রীর
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
গাজী নজরুল ও মাকছুদাকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ, ‘ঝগড়া ছিল না’ দাবি
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার