পাটওয়ারী-আম্মারকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে সারা দেশে ককটেল হামলার ‘মূলহোতা’ দাবি করে তাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আবদুল মোনায়েম মুন্না বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত শক্তিশালী করতে যুবদল সবসময় প্রস্তুত রয়েছে।

জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, দলটি অতীতের মতো আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো ‘মুনাফিকির’ চেষ্টা করছে।

এ সময় জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান যুবদল সভাপতি।

রাজশাহী রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে দায়ী করে তাকেও গ্রেফতারের দাবি জানান তিনি।

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি কাকরাইল ও রও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে।

/এমকে/এম/
সম্পর্কিত
‘যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ বলা ছাত্রদল নেতা বহিষ্কার
বারবার প্রতারণার কারণে জনগণের আস্থা অর্জন করতে পারেনি জামায়াত: রিজভী
সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে এ্যাবের মিছিল
সর্বশেষ খবর
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
আশুলিয়ায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু: আসামির তালিকায় নেই মালিকপক্ষের কেউ
আশুলিয়ায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু: আসামির তালিকায় নেই মালিকপক্ষের কেউ
এবার সেই শিক্ষকের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ‘জাল চিঠি’
এবার সেই শিক্ষকের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে ‘জাল চিঠি’
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার