আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। সুনির্দিষ্ট কোনও কারণ জানাতে না পারলেও তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েই সংবাদ সম্মেলন হবে।
সংবাদ সম্মেলনের আগে কোনও বৈঠক হবে কিনা তাও জানা যায়নি কোনও সূত্রে।








