মানুষ যাতে ভোট দি‌তে না যায় সেই পরিস্থিতি সৃষ্টি করছে আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২০, ১৪:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৪:৫২

জিসাস আয়োজিত আলোচনা সভা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের অভিযোগ,  ‘আওয়ামী লীগ আমাদের দুই প্রার্থীর গণসংযোগে বাধা সৃষ্টি করছে। যাতে কেউ ভোট দিতে না যায় সেই পরিস্থিতি সৃষ্টি করছে আওয়ামী লীগ।’

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ দেশের জাতীয় স্বার্থকে ধূলিস্যাৎ করে একাদশ জাতীয় নির্বাচনে ২৯ তারিখ রাতে সব ভোট কেটে নিয়েছিল। ভোট ডাকাতি করে যারা সংসদ সদস্য হয়েছে, তারাই সরকার গঠন করেছে। তাই এই সরকার অস্বাভাবিক সরকার। ভোট ডাকাতির সরকার। যার কারণে সমাজে বহু সমস্যা সৃষ্টি হয়েছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ ক্যাসিনোর মতো সমস্যা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘এখন আবার সরকার সিটি করপোরেশন নির্বাচনে মেশিনের মাধ্যমে ভোট ডাকাতি করতে ইভিএম ব্যবস্থা চালু করেছে। আমরা নির্বাচন কমিশন ও সরকারকে বলেছি যদি সুষ্ঠু নির্বাচন দেওয়ার ইচ্ছে থাকে তাহলে ব্যালটের মাধ্যমে নির্বাচন দেন, ইভিএমের মাধ্যমে নয়। কারণ দেশের জনগণ নিজের হাত দিয়ে ব্যালট পেপারে সিল মেরে ভোট দিতে চায়।’

তিনি বলেন, ‘ঢাকা শহর জুড়ে আওয়ামী লীগের পোস্টার ছেয়ে গেছে। তবে আমাদের দুই মেয়র প্রার্থী যেখানেই গণসংযোগে যাচ্ছেন সেখানেই গণস্রোতে পরিণত হচ্ছে। কারণ জনগণ ধানের শীষে ভোট দিতে চায়, এই সরকারকে আর চায় না। তাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণ পাগল হয়ে আছে। আমাদের এই দুই প্রার্থী ইতোমধ্যে জনগণের মন জয় করে নিয়েছে। এখন শুধু ভোটের জয়ের প্রত্যাশা।’

আয়োজক সংগঠনের সভাপতি আবুল হাশেম রানার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান ও জাসাসের নেতারা।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী