অসুস্থ শ্রমিকনেতা জাফরুল হাসানের পাশে মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ২৩:২৮আপডেট : ১৫ মার্চ ২০২০, ২৩:৩২

অসুস্থ শ্রমিকনেতা জাফরুল হাসানের পাশে মির্জা ফখরুল

জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শ্রমিকনেতা জাফরুল হাসান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসনের উপদেষ্টা জাফরুল হাসানকে দেখতে রবিবার (১৫ মার্চ) হাসপাতালে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

শায়রুল কবির খান জানান, শ্রমিকনেতা জাফরুল হাসান ক্যান্সারে আক্রান্ত। রবিবার দুপুরে বিএনপির মহাসচিব গিয়েছিলেন তাকে দেখতে। সেখানে জাফরুল হাসনের পরিবারের সঙ্গেও কথা বলেন তিনি। তিনি আরও জানান, বিএনপির মহাসচিব জাফরুল হাসানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে রবিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ক্যান্সারের আক্রান্ত জাফরুল হাসানের আশু আরোগ্য কামনায় এই দোয়া মাহফিল হয়।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের