মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৫:১০আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৫:২৯

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন রিজভী করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা তৈরি করতে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বিএনপি। সোমবার (২৩ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এসব বিতরণ করা হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,  ‘আমরা একটা ক্রান্তিকাল পার করছি। বিএনপি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। এই দুর্যোগে যতটুকু ও যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানো এটা বিএনপি গঠনের মূল লক্ষ্য।’

করোনা নিয়ে সরকারের প্রস্তুতির সমালোচনা করে রিজভী বলেন,  দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের যে দায়-দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা তারা পালন করেনি।

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছেন রিজভী

সরকার অনেক বিষয় গোপন করেছে বলে অভিযোগ করে তিনি বলেন,  ‘কোনটা নিউমোনিয়া আর কোনটা করোনা এটা নির্ণয় করতে পারছে না ডাক্তাররা। কারণ সেই প্রস্তুতি তারা আগে থেকে নেয়নি। এই সরকার ভিন্ন কাজে ব্যস্ত থাকায় লাখ লাখ মানুষ সমুদ্র বন্দর, এয়ারপোর্ট দিয়ে দেশে ঢুকেছে। সেই সময়ে তাদের করোনা শনাক্তকরণ করা দরকার ছিল, সেটা তারা করেনি। এখন বিদেশফেরতদের হাতে একটা সিল দিয়ে বলছে, হোম কোয়ারেন্টিন। পৃথিবীর কোনও দেশে শুনেছেন এভাবে সিল মেরে হোম কোয়ারেন্টিনের কথা। এক গোসলেই সেই সিল উঠে যাচ্ছে। এরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে সরকার।’

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের