সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২০, ১৪:০১আপডেট : ০১ মে ২০২০, ২১:২৭

ত্রাণ দিচ্ছেন রিজভী আহমেদ

সরকার মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১ মে) রাজধানীর হাতিরঝিল মধুবাগ এলাকায় ফিউচার বাংলাদেশের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

রিজভী দাবি করে বলেন,  ‘আওয়ামী লীগের লোকেরা পাকা ধান না কেটে লোক দেখানোর জন্য কাঁচা ধান কাটছেন। তারা কৃষকের সঙ্গে আছেন, এটাই মানুষকে দেখাতে চান। এভাবে মানবসেবা হয় না। এই ভয়ঙ্কর মহামারিতে দুর্ভিক্ষের মতো অবস্থা মোকাবিলা না করে সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছেন। তামাশা করে এত বড় বিপর্যয় ঠেকাতে পারবে না তারা।’
তিনি আরও বলেন,  ‘বিএনপি সরকারে নেই। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে গরিব, অসহায় মানুষকে সহায়তা করছি। নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল কিংবা সুনামের জন্য নয়, আমরা দায়িত্ব কর্তব্য থেকে গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি।’
রিজভী আহমেদের মুখে লাগাম টানা দরকার, তথ্যমন্ত্রী হাছান মাহমুদের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন,  ‘এখন আমি বলি, আমার মুখের না হয় লাগাম টানলেন। ওয়াশিংটন পোস্ট, তারাও বলছে বাংলাদেশে ত্রাণের চাল চুরি হচ্ছে। মাটির গর্তে, খড়ের পালার মধ্যে চাল এবং খাটের মধ্যে তেল পাওয়া যায়। এ কথাগুলো শুধু আমরা বলছি না, আজ আন্তর্জাতিক গণমাধ্যমও বলছে। এখন কীভাবে তাদের মুখে লাগাম দেবেন। হাছান মাহমুদ তাদের মুখে লাগাম দিতে পারবেন না। কারণ, তারা সত্যটাই বলছেন। আপনারা কিছুই করেন নাই।’
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক শওকত আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদুল বাশার শোয়েব, প্রচার সম্পাদক সোহাইব নাহিদ প্রমুখ।

/এএইচআর/এসটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের