আম্পানে দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২০, ২০:১৫আপডেট : ১৯ মে ২০২০, ২০:১৮

আম্পানে দুর্গতদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি মির্জা ফখরুলের আহ্বান সুপার সাইক্লোন আম্পানের দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ মে) গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, একটা সাইক্লোন আসছে, বলা হচ্ছে ক্যাটাগরি ফাইভ। খুবই বড় রকমের একটা বিপর্যয় আসতে যাচ্ছে। আমাদের দলের সব নেতাকর্মীদের কাছে আহ্বান করছি তারা যেন এই দুযোর্গের পরপরই দুর্গতদের পাশে দাঁড়ান। 
সরকারের প্রতি আহ্বান রেখে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে। প্রাণহানি যেন কম হয় সে ব্যবস্থা নেবে। জনগন যেন কিছুটা হলেও এই দুযোর্গ থেকে মুক্তি পায় সে ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার বেগের বাতাসের শক্তি নিয়ে আম্পান যখন উপকূল অতিক্রম করবে তখন উপকূলীয় দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ১০ ফুট বেশি উচ্চতায় জলোচ্ছাসে প্লাবিত হতে পারে বলে সর্তক করা হয়েছে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর এবং মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাবে বলেছে আবহাওয়া অধিদফতর।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি