বাস ভাড়া বৃদ্ধি ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২০, ১৬:১৪আপডেট : ৩১ মে ২০২০, ১৭:১৪

রুহুল কবির রিজভী

করোনাভাইরাস সংকটের মধ্যে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রস্তাবকে সরকারের ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ নীতি বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমি এই বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

রবিবার (৩১ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এই সময় রিজভী বলেন, ‘এই সরকার যে জনগণের প্রতি বৈরী তার প্রমাণ শতকরা ৮০ শতাংশ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব। এই করোনা পরিস্থিতিতে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে এ জন্য বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা-বিআরটিএ। ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ নীতি আওয়ামী লীগের সরকারের প্রতিষ্ঠিত কর্মসূচি। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাচ্ছি।‘

করোনার আঘাতে জনজীবন মহাবিপর্যয়ের মধ্যে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা এই সপ্তাহে বাঁধভাঙা পানির মতো জনজীবনকে গ্রাস করেছে উল্লেখ করে রিজভী বলেন, ‘দিন আনে দিন খায় মানুষ, দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন-মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর ওপর পরিবহন ভাড়া বৃদ্ধি ওই সকল মানুষের ওপর কষাঘাত।‘

বিশেষজ্ঞদের মতামত নিয়ে ছুটি প্রত্যাহার করা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘যে বিশেষজ্ঞরা মৃত্যুবীজ ছড়ানোর পরামর্শ দিয়েছেন তারা কোন বিষয়ের ওপর বিশেষজ্ঞ সেটাই এখন অনুসন্ধানের বিষয়।’

তিনি জানান, ভারতের মতো দেশে ৩০ জুন পর্যন্ত লকডাউন রাখা হয়েছে। সেই জায়গায় সরকারের সিদ্ধান্তে বাংলাদেশে হঠাৎ সবকিছু খুলে দেওয়ায় এক কঠিন সংকটের মুখোমুখি হবে দেশ।

/এএইচআর/এনএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম