দুই কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়ার দাবি বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২০, ১৯:৪০আপডেট : ১৩ জুন ২০২০, ১৯:৫৯

দুই কোটির বেশি মানুষকে ত্রাণ দেওয়ার দাবি বিএনপির করোনা মহামারিতে বিএনপি এবং দলের অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে ৫১ লাখ ৮১ হাজার ৩৬০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনসংখ্যার দিক থেকে ২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৪৪০ জন বিএনপির ত্রাণে উপকৃত হয়েছেন। ঈদের আগে গরীব মানুষের বাসা-বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। গত ২০ মার্চ থেকে ২০ মে পর্যন্ত এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।’

শনিবার (১৩ জুন) এক অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। তিনি দলের বিভিন্ন রাজনৈতিক বিভাগে ত্রাণ বিতরণের তথ্য তুলে ধরেন।

মির্জা ফখরুল জানান, বিএনপির পক্ষ থেকে রাজশাহী বিভাগে তিন লাখ তিন হাজার ৯৬০টি পরিবার, চট্টগ্রাম বিভাগে পাঁচ লাখ ৭০ হাজার ৭৯৩টি পরিবার, কুমিল্লা বিভাগে তিন লাখ ৪৪ হাজর ৪৫৮টি পরিবার, রংপুর বিভাগে দুই লাখ ৪৪ হাজার ৭১টি পরিবার, ঢাকা বিভাগে ১৯ লাখ ৫০ হাজার ১০টি পরিবার, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৩৭ হাজার ২৪১টি পরিবার, বরিশাল বিভাগে ৬৮ হাজার ২৩৫টি পরিবার, খুলনা বিভাগে ৩ লাখ ৬৯ হাজার ১০২টি পরিবার সিলেট বিভাগে ২ লাখ ১৬ হাজার ১৬৯টি পরিবার এবং ফরিদপুর বিভাগে ৭১ হাজার ৯৩৫টি পরিবারকে ত্রাণ দেওয়ায় হয়েছে।

তিনি আরও জানান, যুবদলের পক্ষ থেকে দুই লাখ ৩০ হাজার ৭০২ টি পরিবার, স্বেচ্ছাসেবক দল এক লাখ ৬৫ হাজার ৭৩০টি পরিবার, ছাত্রদল তিন লাখ ৬৯ হাজার ৮৬২টি পরিবার, কৃষকদল ১৯ হাজার ১৬৫টি পরিবার, মহিলা দল ১৫ হাজার ৫৩০টি পরিবার, শ্রমিকদল পাঁচ হাজার ৭৭৫টি পরিবার, জাসাস ১২ হাজার ৩৭৫টি পরিবার, তাঁতী দল ১০ হাজার ৩০০টি পরিবার, মৎস্যজীবী দল ১৫ হাজার ৮৮৭টি পরিবার ও ওলামা দল পাঁচ হাজার ৬০টি পরিবারকে সহায়তা দিয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহামুদ টুকু, করোনা সেলের সদস্য ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন যুক্ত ছিলেন।

/এএইচআর/এনএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী