‘ক্ষুধার্ত মানুষের পাশে বিএনপিকে দাঁড়াতে দিচ্ছে না সরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২০, ১৯:২৭আপডেট : ২১ জুন ২০২০, ২০:৩৮

মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাস মহামারির সময়েও দরিদ্র, ক্ষুধার্ত মানুষের পাশে বিএনপিকে দাঁড়াতে দিচ্ছে না সরকার—এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২১ জুন) সন্ধ্যায় বিএনপির দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, করোনাভাইরাসের দুর্যোগকালে দেশে যখন গরিব ও ছিন্নমূল মানুষ দু‘ মুঠো ভাতের জন্য হাহাকার করছে তখন ক্ষুধার্ত ও নিরন্ন মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। কিন্তু এই সেই মানবিক কাজটিকে সরকার কোনোভাবেই মেনে নিতে পারছে না। তাই দলীয় লোকজনদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করা হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে অন্তত ১২ জন নেতাকর্মীকে আহত করেছে। একইসঙ্গে একটি প্রাইভেটকারসহ অন্তত ১০টি মোটরবাইকে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত শ্যামনগর উপজেলার অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় আকস্মিকভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাতক্ষীরার ঘটনায় আহতদের মধ্যে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, কৃষক দল নেতা মাসুদ আহমেদসহ আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক ও দুলু খন্দকার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রবিবার বিকালে বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাতক্ষীরা ছাড়াও গত ১৭ জুন নারায়ণগঞ্জে ৮, ৯ ও ১০নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও মহিলা দল নেত্রী আয়শা আক্তার দীনার নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের লোকজন একই কায়দায় হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত করেছে। এর আগে জুনের প্রথম সপ্তাহে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ত্রাণ বিতরণের সময়ে বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ওপর হামলা হয়। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণে সরকারি দলের সন্ত্রাসীদের হামলা অশুভ ইঙ্গিতেরই ইশারা।’ প্রত্যেকটি হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার নিশ্চিতের দাবি করেন মির্জা ফখরুল।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী