বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২০, ১৬:৩০আপডেট : ২৬ আগস্ট ২০২০, ১৬:৩২

বিএনপি করোনাভাইরাস মহামারির মধ্যে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার (২৬ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে আছে, ১ সেপ্টেম্বর ভোর ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্যরা শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর সাড়ে ১১টায় মহানগর দক্ষিণ ও বেলা ১২টায় উত্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিকাল তিনটায় বিএনপির উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা হবে।
রিজভী বলেন, গত ১৬ আগস্ট দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রীয় এই কর্মসূচির অনুরূপ সারাদেশে জেলা-উপজেলায়ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযোগ্যভাবে পালনের নির্দেশ দেন রিজভী।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার ছাপানো হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন রিজভী।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী