উপ-নির্বাচন থেকে আন্দোলনের ডাক দেবেন সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২০, ১৫:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ১৫:৪৪

সালাউদ্দিনের গণসংযোগ ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচন খালেদা জিয়ার নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনের ডাক দেবো।’

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর সায়েদাবাদ এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন। এসময় তার সঙ্গে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন না হলে এদেশের জনগণ আপনাদের বিচার করবে।’

বর্তমান নির্বাচন কমিশনকে অটিস্টিক হিসেবে অবহিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এই সরকার যে গুণ্ডামির নির্বাচন করছে স্বৈরাচার এরশাদের সময় আমরা এ ধরনের নির্বাচন দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচার এরশাদের কায়দায় এবং তার চাইতে বেশি খারাপভাবে নির্বাচন চালু করেছে এই নির্বাচন কমিশন। এটি একটি অটিস্টিক নির্বাচন কমিশন।’

রবিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করে সাযয়েদাবাদ, ধলপুর নতুন রাস্তা, গোলাপবাগ স্টেডিয়াম মার্কেট, সায়েদাবাদ বাস টার্মিনাল, সায়েদাবাদ জনপদ মোড় হয়ে ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকা ঘুরে আবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে শেষ হয়।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সহ সভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
তেলের ডিপোতে ২০ লাখ টাকা চাঁদা চেয়ে গ্রেফতার কৃষক দলের নেতা, পরে বহিষ্কার
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
পাটওয়ারী-আম্মারকে গ্রেফতারের দাবি যুবদল সভাপতির
সর্বশেষ খবর
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
বংশালের ঐতিহাসিক পুকুর পাড় সংরক্ষণের উদ্যোগ ডিএসসিসি প্রশাসকের  
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে: আইপিডি 
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
যুক্তরাষ্ট্রে এমডিপির ‘ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন বাংলাদেশি তাহমিদ চৌধুরী
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার