ঢাকা-৫ আসনে উপ-নির্বাচন

৮৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ: সালাহউদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১৭:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৮:৪৬

সালাউদ্দিন আহমেদ ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে ১৮৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৮৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।’

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ শেষে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘সব ষড়যন্ত্র মোকাবিলা করেই আমি শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে আছি এবং থাকবো। বিএনপির নেতাকর্মীরা এ ব্যাপারে সজাগ আছেন। আমি এলাকার ভোটারসহ সবার কাছে দোয়া চাই।’

সালাহউদ্দিন আহমেদের প্রধান নির্বাচনি এজেন্ট ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রবিন বলেন, ‘আমরা কমিশনের সব আদেশ-নির্দেশ মেনে ১৬ দিনব্যাপী নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছি। এর মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিনবার বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা করেছে।’

ঢাকা-৫ আসনে রয়েছে ১৪টি ওয়ার্ড। মতিঝিল (আংশিক), যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী (আংশিক) নিয়ে এই আসন। আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ২৯ হাজার ৬৬৫ এবং পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৪৬৪। ঢাকা-৫ আসনে মোট ভোটকেন্দ্র ১৮৭টি। বুথ সংখ্যা এক হাজার ৯৫টি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় থেকে ভোটগ্রহণ শুরু হবে; যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

/এএইচআর/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম