স্থানীয় সরকার নির্বাচন: প্রার্থী বাছাইয়ে বিএনপির ৩ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৮

বিএনপি

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করতে তিনটি নতুন নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি ইতোমধ্যে সব জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সভাপতি-সাধারণ সম্পাদক/আহ্বায়কের কাছে পাঠানো হয়েছে। রবিবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।  

একাধিক তৃণমূল সূত্রে জানা গেছে, ‘উপজেলা/পৌরসভা/ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়ন ফরমে সুপারিশকরণ প্রসঙ্গে’ শীর্ষক বিষয়ে লেখা চিঠিতে কঠোরভাবে তিনটি নির্দেশনা পালন করার কথা বলা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) চিঠিটি দায়িত্বশীলদের হাতে পৌঁছায় বলে জানান একাধিক নেতা। 
প্রসঙ্গত, গত বেশ কিছুদিন কেন্দ্রীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী বাছাই করছিল বিএনপি। 
তিনটি নির্দেশনা হচ্ছে, জেলা/উপজেলা/পৌরসভা/ইউনিয়ন পরিষদের বিলুপ্ত কিংবা স্থগিত কমিটির কোনও নেতা মনোনয়নের জন্য আবেদনপত্রে সুপারিশ করতে পারবেন না। দলীয় নির্দেশনা মোতাবেক দায়িত্বপ্রাপ্ত কোনও নেতা একই আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের জন্য সুপারিশ করতে পারবেন না। মনোনয়নের জন্য নির্ধারিত ফরমের সঙ্গে আবেদনকারীর রাজনৈতিক পরিচয়, বর্তমান দলীয় অবস্থান, রাজনৈতিক অভিজ্ঞতা, রাজনৈতিক মামলার বিবরণ এবং বিভিন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে অংশগ্রহণসহ বিভিন্ন তথ্যাদি এতদসঙ্গে সংযুক্ত ছক মোতাবেক প্রস্তুত এবং ক্ষেত্রমতে জেলা/উপজেলা/পৌরসভার সভাপতি/সাধারণ সম্পাদক/আহ্বায়ক কর্তৃক প্রতিস্বাক্ষর পূর্বক অবশ্যই জমা দিতে হবে। 

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী