জনগণ যেকোনও মুহূর্তে রাজপথে প্রবল প্রতিরোধ তৈরি করবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২১, ১৭:২৩আপডেট : ০৪ জানুয়ারি ২০২১, ১৭:২৩

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে ‘৭৫ এর ব্যর্থ বাকশালকে পুনঃপ্রতিষ্ঠার যাত্রাপথে এগিয়ে নিয়ে যাওয়া’ ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওই নির্বাচন স্বাধীনতার মূল চেতনা, গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার সম্পূর্ণ পরিপন্থী। দেশের আপামর নির্যাতিত জনগণ এখন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। জনগণের উদ্বেল অভিযাত্রা যেকোনও মূহুর্তে রাজপথে প্রবল প্রতিরোধ তৈরি করবে।’

সোমবার (৪ জানুয়ারি) দলের দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। আগামীকাল ৫ জানুয়ারি দিবসটিতে কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। একইসঙ্গে দলটি সারাদেশে কার্যালয়ে কালো পতাকা উত্তোলন কর্মসূচি দিয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৫ জানুয়ারি, ২০১৪ গণতন্ত্র হত্যার এক নজীরবিহীন কালো অধ্যায়। ওই দিন একতরফা নির্বাচন করার উদ্দেশ্যই ছিল ‘৭৫ এর একদলীয় বাকশাল ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পথে অগ্রসর হওয়া। ‘৭৫ এর ২৫ জানুয়ারি গঠিত যে একদলীয় বাকশালী সরকার ব্যবস্থা ব্যর্থ হয়, সেই ব্যর্থতার জন্য আওয়ামী লীগারদের মনোবেদনা পুঞ্জিভূত থাকে। সেই ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্যই বর্তমান অবৈধ সরকার ভিন্ন আঙ্গিকে জনসমর্থনহীন একটি তামাশার নির্বাচনে সেই একদলীয় বাকশালের নবসংস্করণ তৈরি করেছে।’

ফখরুল আরও বলেন, ‘গণতন্ত্রের পথ চলাকে থমকে দেওয়া হয়। দেশে দেশে নিষ্ঠুর একনায়কদের একদলীয় ব্যবস্থার ন্যায় নিরঙ্কুশ নিয়ন্ত্রিত তথাকথিত হাইব্রিড গণতন্ত্রকে জেকে বসানো হয়েছে জনগণের কাঁধের ওপর। মূলত এটি নাৎসিবাদের বাংলাদেশি সংস্করণ। দেশে এক ভয়াবহ শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান। অবরুদ্ধ জাতির সাফোকেশন ভেন্টিলেট যাতে করা সম্ভব না হয়, সে জন্য সবার ছিদ্র বন্ধ করে দেয় তারা।’

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান