এই সরকারের একদিন বিচার হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২১, ১৯:৩১ আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ২১:৪৫

‘সিংহাসন টিকিয়ে রাখতে এই সরকার সংবিধান লঙ্ঘন করেছে, এর বিচার একদিন হবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘করোনার শুরু থেকে এখন পর্যন্ত তারা সবকিছু নিয়ে নিজেদের পকেট ভরার কাজ করেছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করেছে। সবাইকে এক হয়ে আন্দোলন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। ’

রবিবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সভাটি আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, ‘মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সরকার সবচেয়ে বড় দুর্নীতি করেছে। আমাদের অধিকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার সময় সেই একইরকম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে ও দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বীর প্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক,মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাশেদ খাঁনের 
আদালতে বিএনপিপন্থি আইনজীবীদের দুই পক্ষের হাতাহাতি, পিপি আহত
সর্বশেষ খবর
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
ঘেরাওয়ের পর পদত্যাগ, রামেবির উপাচার্যের দাবি ‘জোর করে সই নেওয়া হয়েছে’
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
যে কারণে বন্ধ হয়েছিল ৩০ ব্যাংকের এটিএম-অনলাইন সেবা
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
ব্যস্ত দিন কাটছে প্রতিমা শিল্পীদের
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই