ডিআরইউকে বিএনপির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১৭:৫১আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১৭:৫১

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খানের কাছে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বলেন, করোনাকালে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। এই দুঃসময়ে সাংবাদিকদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সেবামূলক কাজে বিএনপি পাশে থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ডিআরইউকে আইভার ম্যাকটিন, স্যালাইনসহ বিভিন্ন ওষুধ ও সুরক্ষা সামগ্রী প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে বিএনপিকে ধন্যবাদ জানানো হয়।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহসভাপতি ওসমান গনি বাবুল, অর্থ সম্পাদক শাহ আলম নূর, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য রফিক রাফি, ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাবেক কার্যনির্বাহী সদস্য রাশেদুল হক, সদস্য রেজাউল করিম লাভলু, কামরুল হাসান, এস এম আতিক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ