সরকারের উদাসীনতায় করোনা নিয়ন্ত্রণের বাইরে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২১, ১৮:১৬আপডেট : ০৫ মে ২০২১, ১৮:১৬

সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও অবহেলার কারণে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীল। তিনি বলেন, ‘তারা (সরকার) চিকিৎসা নিয়ে দুর্নীতি করছে। করোনার পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করছে।’

বুধবার (৫ মে) বিকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনাভাইরাসের ভয়াবহ দুর্যোগকালে চলমান কার্যক্রমের অংশ হিসেবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ‘জেডআরএফ ট্রিটমেন্ট অ্যাপ’ এর এই উদ্বোধন অনুষ্ঠান হয়। অ্যাপটি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির প্রয়াত শফিউল বারী বাবুকে উৎসর্গ করা হয়। অ্যাপটির ওয়েব অ্যাড্রেস হচ্ছে— http://zrfbd.com/app/ZRF.apk|।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘করোনা মহামারির শুরুর পর থেকেই সরকারের উদাসীনতা, অযোগ্যতা, অদক্ষতায় করোনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তারা চিকিৎসা নিয়ে দুর্নীতি করছে। করোনার পরিসংখ্যান নিয়েও মিথ্যাচার করছে। আমরা দেখেছি যে, হাসপাতাল উধাও হয়ে গেছে। সরকার চিকিৎসা খাতে দুর্নীতির পাহাড় গড়ছে। স্বাস্থ্য খাত এখন চরম ভঙ্গুর। যে কারণে গোটা জাতি ও দেশকে আজ  বিপদের মুখে ফেলেছে।’

তিনি বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণের প্রতি তাদের জবাবদিহি নেই। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করি।’ সেইসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন মির্জা ফখরুল।

ডা. সাজিদ ইমতিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে সবার জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ছবিরুল ইসলাম হাওলাদার। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য উপস্থাপন করা হয়।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মো. আশরাফুল হাসান মানিক, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুইয়া জুয়েল, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হোসাইন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের