ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব : ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৩:৫৮আপডেট : ১২ মে ২০২১, ১৪:১৩

বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া। যেসব নেতাকর্মী হারিয়ে গেছেন, তাদের ফিরিয়ে দেওয়া এ সরকারের দায়িত্ব।’

বুধবার (১২ মে) দুপুরে রাজধানীর বনানীতে ইলিয়াস আলীর বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এ সময় ফখরুল বলেন, ‘ইলিয়াস আলীর পরিবার জানে না, তার সন্তানেরা বাবার জন্য কী করবে। কবরের পাশে দোয়া করবে নাকি কূলখানি করবে, তারা তা জানে না।’ কথা বলার সময় আপ্লুত হয়ে পড়েন ফখরুল।

তিনি বলেন, ‘এ কার্যকলাপগুলো আমাদের কাছে খুব অচেনা, অজানা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে রাজনৈতিক দলটি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে দীর্ঘকাল। সেই দলটির হাতেই গত একযুগ ধরে মানুষ নির্যাতিত হয়ে আসছে।’ এই দেশে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেন ফখরুল।

‘খুব সিনসিয়ারলি বলছি, মাঝেমাঝে মনে হয় কে দেশ চালায়, কার ইঙ্গিতে দেশ চলছে’ এমন প্রশ্ন তোলেন ফখরুল ইসলাম আলমগীর। মানুষের চোখের অশ্রু, আত্মত্যাগ কখনও বৃথা যায় না বলে মন্তব্য করেন তিনি।

ইতোমধ্যে মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকারকে জনগণের আন্দোলনের রোষে ক্ষমতা থেকে চলে যেতে হবে।’

বেগম খালেদা জিয়ার আপডেট সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘তার শারীরিক অবস্থা আগের মতোই আছে, এখন অল্প একটু উন্নতি ঘটেছে।’

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে গত তিন বছর ধরে আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল।

এ সময় মির্জা ফখরুল করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে খালেদা জিয়া, তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান।

ইলিয়াস আলীর দুই সন্তান, বিএনপিনেতা কাইয়ূম চৌধুরী, চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি