হেফাজত নেতার মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত চান ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ২০:১২আপডেট : ২২ মে ২০২১, ২০:১৮

বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা ইকবাল হোসেনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ মে) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

কারাগারে আটক থাকা অবস্থায় চিকিৎসাধীন মওলানা ইকবাল হোসেনের মৃত্যুতে উদ্বেগ ও শোক প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, ‘বর্তমান ফ্যাসিবাদী সরকারের আমলে কারাগারে থাকা অবস্থায় মৃত্যুর ঘটনা একের পর এক ঘটেই চলেছে। বিশেষ করে বিরোধী ও ভিন্ন মতের মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। এর দায় অবশ্যই সরকারকেই নিতে হবে। এ ঘটনা অত্যন্ত ভয়ঙ্কর এবং মানবাধিকারের চরম লঙ্ঘন।’

তিনি বলেন, ‘এর আগেও বিএনপির প্রাক্তন সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু, লেখক মোস্তাক আহমেদসহ অসংখ্য ভিন্নমতালম্বী মানুষের কারাগারে আটক থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যু ঘটেছে। এ ধরনের ভয়ানক ঘটনা ঘটতে থাকলেও সরকারের তরফ থেকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য কোনও তদন্ত বা সন্তোষজনক কোনও বক্তব্য নেই।’

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে এক নারীসহ হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে ছিনিয়ে নেওয়া ও পরবর্তীতে সংহিসতার ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেফতার হন মাওলানা ইকবাল হোসেন। গ্রেফতারের পর তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়াদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ মে) দুপুরে তিনি মারা যান। 

আরও পড়ুন-

হেফাজতের সহিংসতায় গ্রেফতার খেলাফতে মজলিশ নেতার মৃত্যু

হেফাজত নেতা ইকবাল হোসেনের মৃত্যুর তদন্ত চায় গণসংহতি

হেফাজতের ৪ নেতা গ্রেফতার

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম