হেফাজতের সহিংসতায় গ্রেফতার খেলাফতে মজলিশ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২১, ১৭:২০আপডেট : ২০ মে ২০২১, ১৮:৪৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা খেলাফতে মজলিশের সভাপতি মাওলানা ইকবাল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের রিসোর্টকাণ্ডের সময় হেফাজতকর্মীদের সহিংসতার ঘটনায় সন্ত্রাস দমন আইনে  দায়ের করা মামলায় গ্রেফতার ছিলেন তিনি। বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ।

জেল সুপার জানান, সন্ত্রাস দমন আইনের একটি মামলার আসামি মাওলানা ইকবাল হোসেন বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ১৫ মে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তিনি বলেন, সরকার বিধি অনুযায়ী নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছরের ৩ এপ্রিল সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে এক নারীসহ মাওলানা মামুনুল হককে ছিনিয়ে নেওয়া এবং পরিবতিতে সংহিসতার ঘটনায় সন্ত্রস দমন আইনের মামলায় গ্রেফতার হন মাওলানা ইকবাল হোসেন। গ্রেফতারের পর তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল।  সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে সোহরাওয়াদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

আরও পড়ুন-

হেফাজতের ৪ নেতা গ্রেফতার

/এফএস/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম