‘মিঠা পানির ৫৪ প্রকারের মাছ ঝুঁকিতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২১, ১৭:৪৭আপডেট : ২৬ মে ২০২১, ১৭:৪৭

দেশীয় মিঠা পানির ২৬০ প্রজাতির মাছের মধ্যে ১৪৩ প্রকার ছোট মাছ আছে, এর মধ্যে ৬৪ প্রজাতি বিলুপ্ত এবং ৫৪ ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। বুধবার (২৬ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিম গবেষণার মাধ্যমে ঝুঁকিতে থাকা মাছ বাঁচানোর আহ্বান জানিয়েছেন।

মৎস্যজীবী দলের বিবৃতিতে বলা হয়, আমাদের খাদ্য তালিকায় প্রাণীজ আমিষের শতকরা ৭০ ভাগ পূরণ হয়ে থাকে মাছ থেকে। জাতীয় অর্থনীতির ৫ ভাগ অর্জিত হয় মৎস্য খাত থেকে। মৎস্য খাতের বিভিন্ন পর্যায়ে নারীসহ প্রায় আড়াই কোটি মানুষ সম্পৃক্ত আছে। মৎস্য খাত নানাবিধ সমস্যায় জর্জরিত।

এতে আরও বলা হয়, একসময়ে দেশের উত্তরাঞ্চল মাছের অভয়ারণ্য ছিল। আভ্যন্তরীণ চাহিদার এক বিরাট অংশ পূরণ হতো এই অঞ্চল থেকে।। কাপ্তাই লেকে প্রায় ২৫০০০ হাজার লোক মৎস্য পেশার সাথে জড়িত। তাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও ৭ প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। এক সময়ে দেশের পূর্বাঞ্চলের মাছের চাহিদার অধিকাংশ পূরণ হতো এই লেক থেকে।

বিবৃতিতে দেশীয় প্রজাতির সকল প্রকার মাছের সুরক্ষা ও কৃত্রিম প্রজননের মাধ্যমে বিলুপ্ত প্রজাতির মাছগুলো পুনরায় উৎপাদনের জন্য গবেষণা খাতকে আরও উন্নত ও সমৃদ্ধ করার জোর দাবি জানান মৎস্যজীবী দলের দুই নেতা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম