সরকারের ভুলেই করোনা পরিস্থিতি ভয়াবহ: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ২১:৪৩আপডেট : ২৫ জুলাই ২০২১, ২২:২৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকারের উদাসীনতা, ভুল নীতি ও ব্যর্থতার কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ পরিস্থিতি থেকে সরকার মানুষের দৃষ্টি সরাতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে বলেও অভিযোগ করেন তিনি।

রবিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।

ফখরুল বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এখন আরও হিংস্র হয়ে উঠেছে। দমন নীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা এখন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।’

বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। মানুষ অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছেন এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক