‘ঢাকা মহানগরের নতুন কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ১৯:০৭আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১৯:৩৫

ঢাকা মহানগরের নতুন কমিটি দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩ আগস্ট) তার উত্তরার বাসায় মহানগর উত্তর-দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সোমবার (২ আগস্ট) আমানউল্লাহ আমানের নেতৃত্বে উত্তরের ৪৭ সদস্য এবং আবদুস সালামের নেতৃত্বে দক্ষিণের ৪৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরের সদস্য সচিব হয়েছেন আমিনুল হক এবং দক্ষিণের রফিকুল আলম মজনু।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দুইটি কমিটি আআমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গঠন করা হয়েছে। এই কমিটির  প্রতি সারাদেশে মানুষের প্রত্যাশা অনেক বেশি। এরা সকলে পরীক্ষিত নেতা। আমাদের বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এটা (নতুন কমিটি গঠন) নিঃসন্দেহে একটা  অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা হচ্ছে যে, এই কমিটির মাধ্যমে বাংলাদেশের রাজনীতির একটা গুনগত পরিবর্তন আসবে। বর্তমানে যে অগণতান্ত্রিক একটি সরকার  আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা বিনষ্ট করে দিচ্ছে, সেখানে তারা তাদের দায়িত্ব পালন করবেন। ভূমিকা রাখবেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, খালেদা জিয়ার মুক্তির জন্য।’

বর্তমান কমিটি নিয়ে অনেকের ক্ষোভ আছে যে, তাদের মূল্যায়ন করা হয়নি, এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল। সেই দলে যখন একটি কমিটি তৈরি করা হয়, তখন ছোট-খাটো সমস্যা থাকতেই পারে। আমরা এটা দেখছি যে, একেবারে পরীক্ষিত নেতাদের দিয়েই এই কমিটি করা হয়েছে। প্রবীণ এবং নবীনের সমন্বয়ে করা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা কার্য্করী কমিটি হবে বলে আমাদের বিশ্বাস। সকলের যে প্রত্যাশা সেই প্রত্যাশা হচ্ছে, অত্যন্ত সক্রিয়, সচল এবং কার্য্করী এই আহ্বায়ক কমিটি  অতি দ্রুত দলকে সুসংগঠিত করবে এবং একটি কাউন্সিলের মাধ্যমে নতুন কার্য্করী কমিটি গঠন করবে।’

মহানগর উত্তরের নতুন আহ্বায়ক দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান বলেন, ‘আজকে গণতন্ত্র অনুপস্থিত, একদলীয় শাসন ব্যবস্থা চলছে। নির্যাতন-নিপীড়ন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। সেজন্য সংগঠনকে ঢেলে সাজিয়ে জনগণের যে প্রত্যাশা, জনগণ যাতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট তিতে পারে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে যাতে নির্বাচন হতে পারে, সেই নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়— সেই লক্ষ্যকে সফল করার জন্যে আমরা মহানগর উত্তর ও দক্ষিণ একসঙ্গে একযোগে রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে কাজ করবো। যদি প্রয়োজন হয় ১৯৯০ সালের মতো আরেক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নব্য স্বৈরাচারী অগণতান্ত্রিক, অবৈধ, মিডনাইটের সরকারকে রাষ্ট্র ক্ষমতাকে সরাতে আমাদের আন্দোলন-সংগ্রাম করবো।’

মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম বলেন, ‘আমরা চেষ্টা করবো যাতে এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সবাইকে সাথে নিয়ে। সে ব্যাপারে মহাসচিব থেকে শুরু করে মহানগরসহ দলের সকল পর্যায়ের নেতা-কর্মীর সহযোগিতা চাই। আমরা উত্তর-দক্ষিণ মহানগর একসঙ্গে  মিলেই সমবেতভাবে মহানগরীতে কাজ করার চেষ্টা করবো— যাতে কোথাও কোনও গ্যাপ সৃষ্টি না হয়, কোনও ভুল-বুঝাবুঝির সৃষ্টি না হয়। সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই।’

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী