জিয়ার সমাধিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ১২:১৮আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৭:৩৩

রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা তাদের অনুসারী ও কর্মী-সমর্থকদের নিয়ে সমাধিতে ফুল দিতে এলে এ ঘটনা ঘটে।

এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। সমাধির গেট বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে চলে গেছেন।

গত ২ আগস্ট বিএনপি’র মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা দক্ষিণে আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তরে আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করা হয়। দলের রীতি অনুযায়ী নতুন কমিটির নেতারা আজ তাদের অনুসারীদের নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন।

পুলিশ ধাওয়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। ছবি: নাসিরুল ইসলাম

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, পুলিশের অনুমতি নিয়েই আমাদের কর্মসূচি দেওয়া হয়েছে। কিন্তু আজ আমাদের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে ঢুকতেই পুলিশ প্রথমে অতর্কিতভাবে কোন উসকানি ছাড়াই হামলা চালায়।’ এতে তাদের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ দিকে পুলিশ জানিয়েছে, জিয়ার সমাধিস্থলে পৌঁছানোর পর বিএনপির দুই গ্রুপে প্রথমে সংঘর্ষ হয়। পরিস্থিতি শান্ত করতে গেলে পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা।

ধাওয়া-পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হওয়ারও খবর পাওয়া গেছে

ডিএমপির শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের