করোনায় কৃষকরা বেশি অবহেলিত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৫:২২

করোনা মহামারিতে দেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তারা (কৃষক) কোনও সাহায্য পায় না, কোনও প্রণোদনাও পায়নি।’ 

মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে এসব কথা বলেন মির্জা ফখরুল। কৃষক দলের নতুন কমিটির নব নির্বাচিত নেতারা তার সাথে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। 

নতুন কমিটির নেতাদের উদ্দেশে ফখরুল বলেন, জাতির যুগ সন্ধিক্ষণে কৃষক দলের নতুন কমিটি হয়েছে। তাদের দায়িত্ব অনেক বেশি। অতি দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। সারাদেশের কৃষকদের সংগঠিত করতে হবে।   

এসময় অতীতে যারা কৃষক দল করেছেন, তাদের সঙ্গে নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করার আহ্বান জানান বিএনপি-র মহাসচিব।

‘খালেদা জিয়া কারান্তরীণ, তারেক রহমান নির্বাসনে’ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দায়িত্ব নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করা। 

এসময় কৃষক দলের নতুন সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ অনেকে। 

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান