আরও মতবিনিময় ও সভার দিনক্ষণ জানালো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৬

দলের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে দুই পর্বে ছয়দিনের বৈঠকের পর এবার পেশাজীবী নেতা ও অনুসারীদের সঙ্গেও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসাবে আগামী ৮ অক্টোবর বিভিন্ন পেশার বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তিনি শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই প্রেস বিজ্ঞপ্তি পাঠান।

রবিবার দুপুরে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আরও কয়েকটি মতবিনিময় সভা ও আলোচনা সভা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এগুলো হচ্ছে – আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইনজীবীদের সঙ্গে মতবিনিময়, বুধবার (২৯ সেপ্টেম্বর) দলের পেশাজীবী নেতাদের সঙ্গে মতবিনিময়। এছাড়া, আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম. হান্নান শাহর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ২৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় স্টিয়ারিং কমিটি ও বিষয়ভিত্তিক কমিটি'র আহবায়ক, সদস্য সচিবদের সভা অনুষ্ঠিত হবে।

মির্জা ফখরুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ অক্টোবর নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের আবশ্যকতাকে তুলে ধরার জন্য আলোচনা সভা করবে বিএনপি।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভায় মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: বৈঠকেই ‘কাউন্সিল’ সেরে নিয়েছে বিএনপি!

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ