কাকে খুশি করতে আলেমদের গ্রেফতার করা হচ্ছে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের জ্ঞানী-গুণী, আলেম-ওলামাদেরকে গ্রেফতার করে কাকে খুশি করতে চাচ্ছে সরকার- আমরা বুঝতে পারছি না। গত ছয় মাসে হঠাৎ করে কতগুলো আলেমকে গায়েব করে দেওয়া হলো। কী কারণে?’

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সাংবাদিকদের সামনে এ কথা বলেন আব্বাস। 

ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে দোয়ার কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় ওলামা দলের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক আবদুস সালাম উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হবে না উল্লেখ করে বিএনপি নেতা আব্বাস বলেন, ‘এই সরকারের অধীনে কোনও নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। যে নির্বাচনের আগের রাতে সরকার ভোট করে দেয়, সেই সরকারের অধীনে কীভাবে নির্বাচন হবে?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘বিএনপি ইতোপূর্বে বহুবার দাবি আদায় করেছে, এবারও করবে। সময়ের ব্যাপার।’

আরেক প্রশ্নের জবাবে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কীভাবে সরকার টিকে থাকবে সে চিন্তা করতে বলেন। মানুষের মুখে-মুখে রটে গেছে দেশে আওয়ামী লীগ নেই, বিএনপি আছে।’

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী