সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২১, ২০:৪৪আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:৫৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, ‘দুর্ভাগ্য আমাদের, সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে। এমন দমবন্ধ করা শ্বাসরুদ্ধ পরিবেশের বাংলাদেশ আমরা চাইনি। আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম মুক্ত বাংলাদেশের জন্য।’ মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের বক্তব্য, ‘আমি ঢাকেশ্বরী মন্দিরসহ বেশ কয়েকটি পূজামণ্ডপে গিয়ে দেখেছি অল্প কিছুসংখ্যক লোক আছে। আমার প্রশ্ন- আমাদের ভাই, আমাদের প্রতিবেশী, এ দেশের স্বাধীন নাগরিক, তারা কেন তাদের উৎসব পালনে ভয় পাবে? কারণ আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে দেশে বিভাজন সৃষ্টি করছে। বিভাজন সৃষ্টি করে সেটাকে আবার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।’

বিএনপি মহাসচিবের কথায়, ‘আওয়ামী লীগকে আমরা জানি, চিনি এবং এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা আমাদের সবকিছু নষ্ট করে দিয়েছে। আমাদের অতীত নষ্ট করেছে, আমাদের সময় নষ্ট করছে, রাষ্ট্রকে ভেঙে খানখান করে দিচ্ছে। যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন এ দেশের মানুষ অনেক কষ্ট পাবে। আমাদের অর্থনৈতিক অবস্থা হারিয়ে যাবে। তাই এই ভয়াবহ দানবকে পরাজিত করা সবার দায়িত্ব।’

আলোচনা সভায় আরও ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিশিষ্ট পেশাজীবী নেতৃবৃন্দ।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম