যত পেটাবেন, বিএনপি কর্মীদের ক্ষমতা আরও বাড়বে: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২১, ১৩:০৫আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩:৩২

‘অত্যাচার-অনাচার করে’ বেশিদিন ক্ষমতায় টেকা যাবে না— সরকারের প্রতি এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘যতই পেটান, মারেন; আমাদের কর্মীদের ক্ষমতা আরও বাড়বে।’ 

শনিবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী যুবদলের আয়োজিত দ্রব্যমূল্যের উদ্ধর্গতির প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

এসময় তিনি পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা সরকারি বেতনভুক্ত কর্মচারী, আওয়ামী লীগের নয়। আপনাদের ঘরেও সন্তান আছে। ভেবে দেখুন, আপনার সন্তানের গায়ে কেউ হাত তুললে কেমন লাগবে। আমাদের টাকায় গুলি কিনছেন, আমাদের মারছেন। কিন্ত এক সময় আসবে, এই সরকারের পতন ঘটবে। সময় আসবে, এই সরকারের একজনও মাঠে নামার সাহস পাবে না।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘দ্রব্যের দাম বাড়বে, আবার কমবে; এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে দ্রব্যমূল্য বাড়লে, আর কমে না। কারণ তারা সিন্ডিকেট করে টাকা বিদেশে পাচার করে নিয়ে যাচ্ছে।’

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, ‘তাকে (খালেদা জিয়া) দেশের বাইরে যেতে দেওয়া হবে না। কারণ তার অপরাধ তিনি এদেশে গণতন্ত্র দিয়েছিলেন, এ দেশের গণমানুষের স্বাধীনতা দিয়েছিলেন। এই বাংলাদেশে খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় তিন-তিনবার পূজা আর রোজা এক সাথে হয়েছে। সে সময় খালেদা জিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছিলেন। এই সরকার উসকানি দিয়ে সাম্প্রতিক দাঙ্গা লাগিয়ে পরে তারা প্রমাণ করতে চাচ্ছেন তারা অসাম্প্রদিক। এসব করে ক্ষমতায় থাকতে চাইছে।’ 

যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা এসে প্রমাণ করেছেন অত্যাচার-অনাচার করে গণতন্ত্রকে আটকে রাখতে পারবে না, মানুষের অধিকারকে হরণ করতে পারবে না। তাই আসুন আমরা আরও শক্তিশালীভাবে প্রস্তুতি নেই। এই সরকারকে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরাতেই হবে।’

মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুবদলের সভাপতি সাইফুল আলম মিলনসহ দল ও দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম