গণতান্ত্রিক আন্দোলনে বাধা দিলে দেশে জঙ্গি উত্থান ঘটবে: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৬, ১৮:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৬, ১৮:৫৯

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন গণতান্ত্রিক আন্দোলনকে স্তিমিত করে রাখলে দেশে জঙ্গি উত্থান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন,  তখন এ থেকে কেউ রক্ষা পাবেন না। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘মা কাঁদছে স্বাধীনতা’ সিডির মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
খন্দকার মাহবুব বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ধারাকে দাবিয়ে রাখা হচ্ছে। আমরা আজকে গণতন্ত্রহীন সমাজে বাস করছি। যা একদিন জঙ্গির উত্থান ঘটাবে।  এখনও সময় আছে গণতান্ত্রিক পথে ফিরে আসার।
অর্থ পাচার প্রসঙ্গে মাহবুব বলেন, প্রধানমন্ত্রী বললেন, পাচারকৃত অর্থ দেশে ফেরত এনে উন্নয়নের কাজে লাগানো হবে। তখন আমরা সুপ্রিম কোর্ট থেকে বললাম, যারাদেশের অর্থ পাচার করেছে তাদের নামের তালিকা প্রকাশ করেন? কিন্তু আজ পর্যন্ত সেই নামের তালিকা প্রকাশ করা হলো না? তিনি বলেন, প্রধান বিচারপতি বলছেন, অবসর নেওয়ার ১৬ মাস পরে কোনও বিচারপতি রায় লিখতে পারেন না। তাহলে, বিচারপতি খাইরুল হককে গ্রেফতার করা উচিত। কারণ, বিচারপতি খাইরুল হক দেশের গণতন্ত্রকে হত্যা করেছেন, বেই-আইনিভাবে জনগণের ভোটাধিকারকে হত্যা করেছেন। তাই বাংলার মাটিতে তার একদিন বিচার হবে?

/এসআইএস/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান