স্বাধীনতার ৫০ বছরে বড় লজ্জা মার্কিন নিষেধাজ্ঞা: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০২১, ১৫:৫৩আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে ৫০ বছরের বড় লজ্জা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশের জনগণ গণতন্ত্রসহ সব অর্জনকে হারিয়েছে।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আমরা কিছুই পাইনি, বরং হারিয়েছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পেরেছিলাম খালেদা জিয়ার নেতৃত্বে সেই গণতন্ত্র হারিয়েছি। আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে, একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে ব্যবস্থা করা হয়েছিল সেটাও তারা বাতিল করে দিয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে এমন নির্বাচন ব্যবস্থা নেই, যে ব্যবস্থার মধ্য দিয়ে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে, ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। দেশের মানুষ এখন ভোট দিতে পারে না। এখানে দারিদ্র্য আরও বেড়েছে, মানুষ গরিব থেকে গরিব হয়েছে। একটা শ্রেণির মানুষ যারা আওয়ামী লীগের মদদপুষ্ট তারা ধনী হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি যে, এটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় লজ্জা। এই ৫০ বছর পরে আমাদের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিষেধাজ্ঞা পেতে হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের কারণেই বাংলাদেশের আজকে এই অবস্থা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বিএনপির পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে ৫০ বছর পরেও আমরা যে একটা স্বাধীন ও মুক্ত বাংলাদেশের যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম সেই স্বাধীন ও মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা দেখছি যে, একটা কর্তৃত্ববাদী সরকার, ফ্যাসিবাদী সরকার তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতা দখল করে এখানে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করার জন্য কাজ করছে।’

এ সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, মীর সরফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের