সংলাপ-সংলাপ খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ২১:৫৩আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ২২:৪০

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, সরকার পরিবর্তন ছাড়া নির্বাচন কমিশন পুনর্গঠনে সংলাপ করে কোনও লাভ নেই। তিনি বলেন, ‘সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে আবারও। দেখছেন না? রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে সংলাপ করছেন। কীসের সংলাপ? কীভাবে নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই কমিশন নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে সংলাপ। এই নির্বাচন কমিশন করে কী হবে?’ বুধবার (২২ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা সদর মাঠে এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ মির্জা ফখরুলের, ‘আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ নির্বাচন কমিশন করে কোনও লাভ হবে না। সেজন্য আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, এই নির্বাচন-নির্বাচন খেলা করে লাভ হবে না, সংলাপ-সংলাপ করে কোনও লাভ হবে না।’

বিএনপি মহাসচিবের ভাষ্য, ‘ইংরেজিতে একটা কথা আছে– ওল্ড ওয়ান অ্যা নিউ বোটল’, অর্থাৎ পুরনো জিনিস নতুন বোতল দিয়ে দেখানো। সেটা করে কোনও কাজ হবে না। আমরা সেই কথা শুনতে চাই না। আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে নির্বাচনকালীন যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে সেটি কোনও দিন সুষ্ঠু ও অবাধ হতে পারে না।’

মির্জা ফখরুলের কথায়, “আমাদের ২০১৪’র নির্বাচন, ২০১৮’র নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, ইউনিয়ন পরিষদ-পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা আছে। সবখানে আমরা দেখেছি, সরকার দলীয় লোকেরা জোর করে সব ফল তাদের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই নির্বাচন করে কোনও লাভ আছে? সংলাপ করে কোনও লাভ আছে?”

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের সামনে বিএনপি মহাসচিব এসব প্রশ্ন ছুড়ে দিলে সবাই ‘না’ সূচক স্লোগান দিতে থাকে।

/এসটিএস/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম