শারীরিকভাবে ভালো আছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১২:২৩আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১২:২৩

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শারীরিকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তিনি।

শায়রুল কবির খান বলেন, বিএনপির মহাসচিবের শারীরিক অবস্থা এখন ভালো। ঘরে থেকেই তিনি দলের খোঁজ খবর রাখছেন, যোগাযোগ রাখছেন। মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের করোনা টেস্টে নেগেটিভ এসেছে। তবে বাসার বাকিদের আপডেট রিপোর্ট এখনও আসেনি।

শায়রুল কবির খান জানান, আগামীকাল চিকিৎসক দেখাবেন বিএনপির মহাসচিব।

এরআগে, গত মঙ্গলবার (১১ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন মির্জা ফখরুল। গতকাল শুক্রবার বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ ৫ জন চিকিৎসক তার উত্তরার বাসায় গিয়ে খোঁজ খবর নিয়ে আসেন।

শায়রুল কবির বলেন, দেশবাসীর কাছে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকলের সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন বিএনপির মহাসচিব।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি