চোরের দলের কারণে শেখ মুজিবুর রহমানও কিছু করতে পারেননি: গয়েশ্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২২, ১৮:৩৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

চোরের দলের কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও দেশের জন্য কিছু করার সুযোগ পাননি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, শেখ হাসিনা সেই চোরের দল পেয়েছেন। চোরের দলের স্বভাব বদলায় নাই। তাদের নিয়ে দেশ চালালে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, আমেরিকাতে যদি বাংলাদেশের চাইতে বেশি বিচার-বহির্ভূত হত্যা হয় তাহলে আপনারা কেন আমেরিকাকে নিষেধাজ্ঞা দিচ্ছেন না।

লবিস্ট নিয়োগের বিষয়ে এই সিনিয়র নেতা বলেন, বিএনপির লবিস্ট নিয়োগ করার দরকার নাই। বাংলাদেশের ১৬-১৭ কোটি মানুষই বিএনপির লবিস্ট।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা উত্তরের সদস্য সচিব আমিনুল হক, ঢাকা দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী