নির্বাচন কমিশন নিয়ে সরকার অস্থির হয়ে গেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৫৯আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০:২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে সরকার অস্থির হয়ে গেছে। নির্বাচন কমিশন গঠন করতে হবে, কিন্তু তাদের সময় নেই। এ জন্য তারা আগে বলেছিলেন, আইন করার সময় নেই। পরে ৭ দিনের মধ্য একটা আইন করে ফেলছে। বস্তুত এটা নির্বাচন কমিশন গঠন আইন নয়, সার্চ কমিটি গঠন আইন।’

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাঁতি দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে, তারা নিজেরাই নিরপেক্ষ নন; বরং এটাকে জায়েজ করার জন্য সুশীল সমাজের ব্যক্তিদের ডাকা হয়েছে।’

তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে তাদের নির্বাচন করতে হবে। কারণ, নির্বাচন কমিশন যদি ঠিক করতে না পারে, তাহলে তাদের যে লক্ষ্য, আবার ক্ষমতায় আসা, তারা তা পারবে না।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘এই সরকার সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, আমলাতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। গণমাধ্যমকে কুক্ষিগত করেছে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারকে দায়ী করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশটা আজ দুর্নীতি, কালোবাজারি, মুনাফাখোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।’

দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা বেআইনি মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দুর্নীতির জন্য বাংলাদেশ আজ শ্মশানে পরিণত হয়েছে। শিক্ষামন্ত্রীর স্বজনদের দুর্নীতির খবর বের হলো, তার কোনও তদন্ত দেখলাম না। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্নীতির খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হলো, আর এদিকে বেআইনিভাবে দুদকের সহকারী পরিচালক শরিফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হলো।’

আলোচনা সভায় বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে মির্জা ফখরুল জনগণকে রাজপথে আসার আহ্বান জানান। পাশাপাশি সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মুজিবর রহমান প্রমুখ।

 

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ