মুক্তি পেয়ে খালেদা জিয়াকে ফুল দিলেন ছাত্রদল সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৬, ০২:৩৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ০২:৩৩

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান কারাগার থেকে মুক্তি পেয়ে বুধবার রাতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান। এদিন দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এ খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।  
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান রাজিব আহসান। তার মুক্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগঠনের সহ-সভাপতি এজমল হোসেন পাইলট।
তিনি জানান, মুক্তিকালে রাজিব আহসানকে ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ছাত্রদল সূত্র জানায়, গুলশানে খালেদা জিয়া রাজিব আহসানসহ কয়েকজন ছাত্রনেতার সঙ্গে আধ ঘণ্টা বৈঠক করেন। যদিও ওই বৈঠকে সাংগঠনিক কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি বলেও দাবি করে সূত্রটি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জুলাই পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে রাজিব আহসানকে গ্রেফতার করে পুলিশ।
/এসটিএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে