'দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২২, ১৬:৩৮আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৬:৩৮

দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, সব জিনিসপত্রের দাম বাড়ার পিছনে একমাত্র দায়ী এই অবৈধ সরকার। এর থেকে মুক্তি পেতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার।

সোমবার (১৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়বাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে আজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে বলে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় যাতে আন্দোলন করতে না পারে এজন্য খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। সরকারের দুর্নীতির কারণে মানুষের জীবনযাত্রা আজ কঠিন হয়ে উঠেছে।

অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি অনেক উন্নয়ন করেছেন। আপনাদের ধরে নিতে হবে প্রধানমন্ত্রী যখন বলবেন তারপরেই দ্রব্যমূল্যর দাম বেড়ে যাবে। এই হচ্ছে আওয়ামী লীগ।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের