দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির প্রতীকী অনশন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২২, ১২:২৬আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:০৯

দেশজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত প্রতীকী অনশন শুরু হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকালে সাড়ে ১০টা থেকে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি চলছে। 

এরইমধ্যে অনশনে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছোট-ছোট মিছিল নিয়ে প্রেসক্লাবে সামনে জড়ো হয়েছেন।
 
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিক এই প্রতীকী অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এতে অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অনশন কর্মসূচি চলবে।
 
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে প্রতীকী অনশনের প্রস্তুতি চলছে। অনশনে বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসহ পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা এবং আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেবেন।

অনশনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রেসক্লাব সংলগ্ন সড়কটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী