দেশের মানুষ যে কষ্টে আছে তা সবাই জানেন: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৫:২৭আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৫:৫০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘আজ দেশের মানুষ যে কষ্টে আছে তা সবাই জানেন। দুই জন কৃষক আত্মহত্যা করেছেন। কারণ তাদের সার, সেচ ও অন্যান্য সেবা দেওয়া হতো না। একজন রিকশাচালক আত্মহত্যা করেছেন। কারণ তার রিকশা কেড়ে নেওয়া হয়েছে।’

সোমবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হো‌সেন মা‌নিক মিয়া হ‌লে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘আজ মধ্যবিত্ত সমাজ বলতে কিছু নেই। উচ্চবিত্ত ও নিম্নবিত্ত সমাজ তৈরি হয়েছে। ভালো চাকরিজীবী মানুষও টিসিবির ট্রাকের লাইনে দাঁড়িয়ে থাকছে। অন্যদিকে সরকার উন্নয়নের নামে মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করছে। ব্যাংক লুট হচ্ছে। মানুষের আয় কমেছে। সাধারণ মানুষ তাদের পরিবার গ্রামে পাঠিয়ে দিচ্ছে। সবদিক থেকেই এই সরকার মানুষকে নির্যাতন করছে।’

তিনি বলেন, ‘এই সরকার আমাদের তরুণ নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে। তার সঙ্গে পরিবারের লোকজনকে দেখা করতে দিচ্ছে না। তিনি তো দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণ করছিলেন। তার বাবা তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালের গেরিলা মুক্তিযোদ্ধা।’

এই সরকার সংবিধানের বাইরে সবকিছু করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘তারা (আওয়ামী লীগ) লুটপাট ও দুর্নীতি করে আইনশৃঙ্খলা বাহিনীকে পুষছে। কিন্তু এভাবে বেশিদিন টিকে থাকতে পারবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। যাতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়।’

ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, শাহজাহান মিয়া সম্রাট, নাদিয়া পাঠান পাপন, জিয়া নাগরিক ফোরামের লায়ন মিয়া মো. আনোয়ার প্রমুখ।

/জেডএ/আরকে/আইএ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ