শুধু বিএনপি নয়, অন্য বিরোধী দলগুলোও নির্বাচনে যাবে না: টুকু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৭:৫২আপডেট : ১১ মে ২০২২, ১৭:৫২

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,  আওয়ামী লীগ সরকারের অধীনে শুধু বিএনপি নয়, অন্যান্য বিরোধী দলও নির্বাচনে যাবে না। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনও নির্বাচন সুষ্ঠু হবে না।

বুধবার (১১ মে) চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদেরকে সঙ্গে নিয়ে রাজধানীর শেরে-ই বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন

টুকু বলেন, তারা (আওয়ামী লীগ) সব বিশ্বাস নষ্ট করেছে। জনগণের দাবি পূরণ হলেই নির্বাচন হবে। আন্দোলন করেই দাবি আদায় করবো।

দলীয় সরকারের অধীনে আর নির্বাচন হবে না বলে জানিয়ে ইকবাল হাসান বলেন, ওবায়দুল কাদের সাহেব অনেক কথাই বলেন। উনি তো বিএনপি করেন না, বিএনপি আমরা করি। আর এবার আমরা যেটা বলেছি যে, এদের (আওয়ামী লীগ সরকার) অধীনে আর নির্বাচন হবে না। এবার নির্বাচন তখনই হবে যখন জনগণ জয়লাভ করবে। সেই নির্বাচনে আমরা যাবো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রসঙ্গে ইকবাল হাসান বলেন, গতবার আমরা একটা জোট করেছিলাম। জোট সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচনে যাওয়া হবে। সে নির্বাচন তো আমরা দেখেছি। দিনের ভোট রাতে করেছে। এবার ইভিএম দেবে। সিদ্ধান্ত নির্বাচন কমিশন দেবে, রুলিং পার্টি দেবে না। শুধু আমরা না, অন্যান্য যারা বিরোধী দল আছে তারাও একমত হয়েছে, এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না। আন্দোলন করেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সেই গণতন্ত্রের জন্য আবার আন্দোলন করবো। আন্দোলন করে দাবি আদায় করবো।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের