ডা. জাফরুল্লাহর প্রস্তাবে শামা ওবায়েদের ‘না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২২, ১৯:৩৪আপডেট : ১৬ মে ২০২২, ১৯:৪৭

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনদের নাম উল্লেখ করে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকার’-এর যে ফর্মুলা’ উপস্থাপন করেছেন তাতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের নাম রয়েছে। প্রস্তাবে ‘পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রতিমন্ত্রী’ হিসেবে শামা ওবায়েদের নাম উল্লেখ করা হয়। সোমবার (১৬ মে) বিকালে বিএনপির কেন্দ্রীয় এই নেতা জানান, বিষয়টির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে শামা ওবায়েদ বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কর্মী। দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলা হয়েছে। ফলে, দলের অবস্থানই আমার অবস্থান। এর ব্যতিক্রম নয়।’

‘বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া এই আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে বিএনপি কোনও নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি নির্বাচনের আগে জাতীয় সরকার কনসেপ্টে বিশ্বাস করে না। ডা. জাফরুল্লাহ চৌধুরী যা প্রস্তাব করেছেন, সেটা তার কল্পনাপ্রসূত। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’— উল্লেখ করেন শামা ওবায়েদ।

সোমবার (১৬ মে) প্রথম প্রহরে ‘জাতির সংকট নিরসনে জাতীয় সরকার’ শীর্ষক এক দীর্ঘ লেখায় জাফরুল্লাহ চৌধুরী ‘জাতীয় সরকারের’ প্রস্তাব উপস্থাপন করেন। সেখানে তিনি সমাজের বিশিষ্টজনদের নাম উল্লেখ করেন। গণস্বাস্থ্য কেন্দ্র সূত্র জানায়, যাদের নাম দেওয়া হয়েছে, তাদের কারও সঙ্গে কথা বলেননি জাফরুল্লাহ চৌধুরী।

/এসটিএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম