পদ্মা সেতু দিয়ে স্বর্গে যাবো: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২২, ১৪:৫৩আপডেট : ১০ জুন ২০২২, ১৪:৫৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যখন ছাত্র ছিলাম, রাজপথে স্লোগান দিতাম— ‘১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাবো’। এখন বলতে চাই— ওই পদ্মা সেতুতে টোল দিয়ে স্বর্গে যাবো।

শুক্রবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে শতকরা ৪২ ভাগ লোক দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সরকারের মানুষের প্রতি কোনো ভালোবাসা নাই। কালকে একটা বাজেট দিয়েছে। বিএনপির এক নেতা বললেন, আজকে বাজেট নিয়ে কি কথা বলবো? আমি বললাম, কোন বাজেট? কাদের বাজেট? কারা বাজেট দিয়েছে? আপনারা দেখবেন, বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও।

তিনি আরও বলেন, ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন রকম সুযোগ-সুবিধা বাড়াচ্ছেন, আর জনগণের পকেট থেকে টাকা কেটে তাদের দিচ্ছেন। বাজেটের সবকিছু ব্যাখ্যা করলে দেখবেন, বাজেট কাদেরকে সাহায্য করেছে— যারা টাকা চুরি করলো, ডাকাতি করলো, লুণ্ঠন করলো।

বিএনপি মহাসচিব বলেন, যারা বাজেট দিয়েছে তারা কি সাধারণ মানুষের সরকার? নাকি লুটেরা, চোরদের? তারা মানুষের পকেট কেটে, নিজেদের পকেট ভারী করে, এদেশের  সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, আজকের এই সরকার অনির্বাচিত। তাই জনগণের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার তাদের নাই। গত ১৫ বছরের দুঃশাসনে তারা প্রমাণ করেছে, যে তারা বাংলাদেশের মানুষের শত্রু।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপির নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের